এবার যে কোন উইন্ডোজ সেটআপ দিন পেনড্রাইভ দিয়ে

হ্যালো ফ্রেন্ডস! Trickbuz24 আপনাদের স্বাগতম। নতুন Tricks নিয়ে আমি জাবির হাজির হলাম আপনাদের সামনে।

 পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ।



আমরা সাধারনত সিডি দিয়েই Windows সেটআপ দিয়ে থাকি। কিন্তু কিছুদিন পরই সিডি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আমাদের পিসি বা লেপটপের CD ROM নষ্ট হয়ে যায়। আর তখন আমরা উইন্ডোজ SetUp দিতে সমস্যায় পরে যাই।
তাই এমন একটা ট্রিক্স খোজে বের করলাম, যে ট্রিক্স টা ফলো করলে উইন্ডোজ সেটআপ দিতে আর সিডির প্রয়োজন হবে না।

Setup windows (10, 8, 7) by pendrive

একদম সহজ একটা পদ্ধতি।
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে হলে প্রথমে পেনড্রাইভকে বুটেবল করতে হয়। তাই একদম সহজে পেনড্রাইভকে বুটেবল করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি।
সবচেয়ে সহজ পদ্ধতি দিয়েই করবো।
bootable a pendrive by Easy way

আমাদের যা যা লাগবে:

  • Rufus নামের এই সফটওয়্যার
  • আপনার পছন্দমত উইন্ডোজ ISO File


এগুলো ডাউনলোড করে নিন।
এবার পেনড্রাইভটি USB পোর্ট এ সংযুক্ত করুন।

সতর্কতা: আপনার পেনড্রাইভে থাকা প্রয়োজনীয় সকল ডাটা ব্যাকআপ নিয়ে নিন। না হলে সব ডিলেট হয়ে যাবে। কারন Rufus সফটওয়্যারটি পেনড্রাইভকে সম্পুর্ণরূপে ফরমেট করে তারপর বুটেবল করে।

৩. এখন ডাউনলোড করা rufus.exe ফাইলে ক্লিক করুন (allow চাইলে yes batton এ ক্লিক করুন)। এরপর নিচের ছবির মত আসবেঃ



৪. এবার select বাটনে ক্লিক করে আপনার ডাউনলোড করা windows এর iso ফাইলটি সিলেক্ট করে দিন।

এবার Partition Scheme এ আপনার ডেক্সটপ বা ল্যাপটপের হার্ডডিক্সের ফরম্যাট টাইপটি সিলেক্ট করতে হবে, মানে GPT নাকি MBR সেটা।

যদি এখানে উল্টা-পাল্টা হয়, অর্থাৎ আপনার ডেক্সটপ বা ল্যাপটপের হার্ডডিক্সের ফরম্যাট টাইপটি যদি GPT হয় আর আপনি MBR সিলেক্ট করেন, তাহলে ইউন্ডোজ সেটআপ দিতে পারবেন না। তখন সেটআপ দিতে গেলে নীচের ছবির মত আসবে।



এই সমস্যার সমাধাণ হলো, আপনাকে ডিক্স বাদ দিয়ে পেনড্রাইভে উইন্ডোজ দিতে হবে। আর শুধু তাই নয় আপনার পিসির হার্ডডিক্স ফরম্যাটের সাথে খাপ খাইয়েই পেনড্রাইভকে তৈরি করে নিতে হবে। আর এর জন্য আপনার হার্ডডিক্সকে ফরম্যাট দেবার প্রয়োজন নেই। অনেকেই রয়েছে এই সমস্যা হলে পুরো হার্ডডিক্সকে ফরম্যাট দিয়ে দেন, ওটার প্রয়োজন এখানে হবে না।

কিভাবে বুঝবেন আপনার হার্ডডিক্স GPT নাকি MBR?

এটা জানার জন্য প্রথমে আপনাকে ডিক্স ম্যানেজমেন্টে যেতে হবে।
প্রথমে Start মেন্যু আইকনের উপর রাইট ক্লিক করুন, পপ আপ মেন্যু থেকে Disk Management অপশনটি সিলেক্ট করুন। ডিক্স ম্যানেজমেন্ট চালু হলে লোকাল ডিক্স 0 এর উপর রাইট বাটন ক্লিক করুন, এবং প্রোপার্টিস অপশনে ক্লিক করুন। আপনার হার্ডডিক্সের প্রপার্টিস এলে এবার Volumes সাবমেন্যুতে ক্লিক করুন। এখানে Partition Style কক্ষে আপনার ডিক্সটি MBR নাকি GPT এটা সেখানে স্পষ্ট করে লেখা থাকবে।



ব্যাস! জেনে গেলেন আপনার ডেক্সটপ বা ল্যাপটপের হার্ডডিক্সের ফরম্যাট টাইপটি। এবার সে অনুযায়ী সিলেক্ট করে নিন।

৫. এরপর Start বাটনে ক্লিক করে Ok করে দিন।

এবার পেনড্রাইভ বুটেবল হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। একটু সময় লাগবে, ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। ১০০% প্রসেস হয়ে গেলে Close করে দিন।
সব কাজ শেষ, এবার সেটআপ দেওয়ার পালা।

এবার পিসি Restart করে Boot Menu তে USB port নির্বাচন করুন। আর ঝামেলাহীন ভাবে উইন্ডোজ সেটাপ করে নিন।

নিজে জানুন, অন্যদের জানাতে শেয়ার করুন আর Trickbuz24 এর সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.