গুগল তাদের সার্চ অ্যালগরিদমে নিয়ে এলো নতুন আপডেট ''গুগল বার্ট"




হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই?
আমি আজ আপনাদের সামনে গুগলের একটি নতুন আপডেট নিয়ে কথা বলব।
গুগল তাদের সার্চ অ্যালগরিদমে আরো একটি নতুন আপডেট নিয়ে এসেছে  যার নাম হল ''গুগল বার্ট"
সব সময় সামনে এগিয়ে চলা একটি শক্তির নাম হলো টেকনোলজি । দ্রুত বেগে সামনে যাওয়াটাই যেন তার ধর্ম।   এরই সাথে টেক জায়ান্টের বিখ্যাত এবং বিশ্বের সবচেয়ে অধিক হারে ব্যবহৃত  সার্চ ইঞ্জিন গুগলও এগিয়ে যাচ্ছে। গুগল তাদের সার্চ অ্যালগরিদম আরো উন্নত করতে মাঝেমধ্যেই আপডেট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর গুগল তাদের সার্চ ইঞ্জিনে নতুন আরো একটি আপডেট নিয়ে এসেছে । আর গুগল এর নাম দিয়েছে "বার্ট আপডেট'' (BERT Update)

এখন কথা হলো, এই বার্ট আপডেট বিষয়টা কি?

কেউ যখন গুগলে কিছু সার্চ করে, তখন কোন সময় দেখা যায়  একটা জিনিস সার্চ করলে অন্য জিনিসে চলে যায়। সুজা কথায় বলা যায় অনেক সময়েই গুগল সঠিক তথ্য দেখাতে ব্যর্থ হতো।

তবে ২০১৯ সালের এই "বার্ট আপডেট'' এর ফলে প্রত্যেক টা সার্চ  রেজাল্ট কে সঠিকভাবে দেখানোর জন্যই  এখন গুগল চেষ্টা করবে!
পূর্ববর্তী আপডেট গুলোর বিবেচনায় এটা গুগলের সব থেকে বড় আপডেটের মধ্যে একটি। আর তাই এখন আরো বেশি ইউজার ফ্রেন্ডলি ও আরো বেশি ন্যাচারাল এবং হিউম্যান-লাইক হয়ে গেলো গুগল।
তবে বার্ট আপাতত  শুধুমাত্র ইংরেজি কীওয়ার্ড গুলোর দিকেই বেশি মনোযোগ দিয়েছে, তবে খুবই দ্রুত অন্যান্য ভাষার দিকেও মনোযোগ দেবে।
ইতিমধ্যে  গুগল বার্ট সম্পূর্নভাবে গুগলের সাথে মিশে  নতুন আপডেট হিসেবে কাজ শুরু করে দিয়েছে।

এখন কথা আসতে পারে যে, তাতে আমার কি?

তার জবাব হলো, আপনি যেহেতু একজন ইউজার, গুগলে কোন কিছু সার্চ করে সঠিক তথ্যটি পাওয়া আপনার জন্য এখন সহজ হয়ে গেলো। আপনি পূর্বে যদি “ইউএসএ ভিসা” লিখে গুগলে সার্চ দিতেন তাহলে রেজাল্ট আসতো ‘ইউএসএ ভিসা' কেমনে পাবেন, পদ্ধতি কি? হাবিজাবি ইত্যাদী। আর নতুন আপডেট এর ফলে এখন  সরাসরি  ইউএসএ এম্ব্যাসির ওয়েবপেজ আপনার সামনে চলে আসবে।
অর্থাৎ গুগলের রেজাল্ট এখন  অনেক বেশি স্পেসিফিক এবং ক্লিয়ার!

এখন একটু ডিজিটাল মার্কেটারের দিকে আসা যাক।

বর্তমানে একজন ডিজিটাল  মার্কেটারের জন্য গুগলের এই আপডেটের কারনে একদিকে যেমন লাভ হয়েছে তেমনি অন্য দিকে ক্ষতি হয়েছে।

লাভের কারন হলো,
বার্ট আপডেটের ফলে শব্দসংখ্যার উপর ভিত্তি করে এখন আর কোন রেজাল্ট দেখাবে না গুগলে। একটা আর্টিকেল মাত্র ৩০০ শব্দের হয়ে ও এখন গুগলে র্যাংকে প্রথম দিকে থাকতে পারবে, যদি সেই আর্টিকেল ব্যবহার কারীর  প্রশ্নের সঠিক আর সরাসরি উত্তর দিয়ে থাকে! কি মাওজার না ব্যাপারটা?

এসইও করার বেলায় এখন যদি আমরা ভালোভাবে ফিচার স্নিপেটের দিকে মনোযোগ দিই, তাহলে এই বার্ট আপডেটের যুগে  খুব সহজেই একটা আর্টিকেলকে র্যাংক করানো সম্ভব।

ক্ষতির কারন হলো,
বার্ট আপডেটের যুগে  পূর্বের SEO স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে হবে। কারন একটা প্রশ্নকে একজন মানুষ  ভিন্ন ভাবে ভাবতে  পারে। তাই কেউ কোন বিষয় খোজার সময় কি ভাবে বা কোন keyword দিয়ে খোজবে তা একজন এসইও এক্সপার্ট এর জন্য বুঝা মুশকিল হয়ে দাঁড়াবে । তাই বর্তমানে আর্টিকেল এসইও অপ্টিমাইজ করা তুলনামূলক ভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরো একটা ক্ষতি হয়তো এখন পর্যন্ত কারো চোখে ধরা পরেনি। তা হলো, "বার্ট আপডেট" এর ফলে ইউজার রেজাল্ট স্পেসিফিক হওয়ার জন্য এখন কেউ যদি উল্টোপাল্টা keyword ইউজ করে কীওয়ার্ড ডেনসিটি বাড়ানোর চেষ্টা করে, তাহলে ঐ ওয়েবসাইটের ট্র্যাফিক কমতে থাকবে!

তো বন্ধুরা আজ  এ পর্যন্তই। আবারো কথা হবে ন্তুন কোন টপিক নিয়ে। সে পর্যন্ত TrickBuz24 এর সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.